আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জনাব ‘মুসা কুসা’ সুইস একটি প্রাইভেট বিমান করে স্থানীয় সময় দুপুর ১টায় লন্ডনের উদ্দেশ্যে ‘জোরবা’ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রীর ইউরোপ বিষয়ক উপদেষ্টা –যিনি লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী’র সাথে ছিলেন- লিবিয়ায় ফিরে এসেছেন।
এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী লন্ডনে পৌঁছার সাথে সাথে বৃটেন সরকার ৫ জন লিবীয় কূটনৈতিককে গাদ্দাফী সমর্থক এবং বৃটেনের জন্য নিরাপত্তার হুমকি বলে দাবী তুলে তাদেরকে বহিস্কার করেছে।
মার্কিন এক কর্মকর্তা, লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী মুসা কুসা’র পলায়নকে এদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে আখ্যায়িত করে বলেছেন: এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, গাদ্দাফী’র কাছের কর্মকর্তারা এদেশের পরিণতির ব্যাপারে নিশ্চিত হয়েছেন।#